ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি সিনিয়র বুশ

  • আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র) অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। টেক্সাসের মেথডিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বুশের কার্যালয়ের প্রধান কর্মকর্তা জ্য বেকার বলেন, তার শরীরের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তার অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। দুই দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন তিনি বলে আশা করা হচ্ছে।

১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র বুশ। ১৯৯২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের সময়ে বিল ক্লিনটনের কাছে পরাজিত হন তিনি। গত জুলাইয়ে পড়ে গিয়ে ঘাড়ের হাড়ে ফাটল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অশীতিপর এই প্রেসিডেন্ট বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ছয় মাস আগে নিঃশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১২ সালে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। ডেইলি মেইল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতালে ভর্তি সিনিয়র বুশ

আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭