ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স

সিরিয়ায় মসজিদে বোমা, নিহত ৪২

  • আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-জিনা গ্রামে একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানায়, মাগরিবের নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তবে মসজিদে হামলার বিষয়টি এই সামরিক জোট অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডার তাদের হামলায় বেসামরিক কোনো লোক হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট করেননি।

তবে একই সময় আলেপ্পো ও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনী এবং রাশিয়ার নেতৃত্বে বিমান হামলার ঘটনা ঘটেছে। কিন্তু মসজিদে হামলার দায় কোনো পক্ষই স্বীকার করছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় মসজিদে বোমা, নিহত ৪২

আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭