ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

  • আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড় রান পাচ্ছি পাচ্ছি করেও পাচ্ছিলেন না। কিন্তু তামিম ইকবাল তো অন্যরকম এক ব্যাটসম্যান। তার ব্যাটে রানের খরা বেশিদিন থাকে না। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার শ্রীলঙ্কার মোরাতুয়ায় বৃহস্পতিবার শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১৮১ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১৩৫ রানে ব্যাট করছে ব্যাট করছেন তামিম। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬৩। মুমিনুল হক ৭৩ রান করে আহত অবসর। ৪ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিকের সংগ্রহ ২১ রান। সাকিব ১০ রানে ব্যাট করছেন।

গত ১৪ ইনিংস ধরে তামিমের ব্যাটে আসলে তার মতো রান নেই। বাংলাদেশে অসাধারন সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বড় কিছু আসেনি। এমনকি ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও দুর্দান্ত কিছু করার স্বপ্নপুরণ করতে পারেননি। হালে ছিল পিএসএলে পরিত্যক্ত ম্যাচে খেলা ৬২ রানের অপরাজিত ইনিংস। তারপর আবার রান পাচ্ছিলেন না।কিন্তু মোরাতুয়ায় শ্রীলঙ্কা সফরের শুরুটা নিজের জন্য আলোকিত করে ফেললেন তামিম। তার ইনিংসটা এতো বেশি আলোকজ্জ্বল যে প্রতিপক্ষ বোলাররা বাঁহাতি ব্যাটসম্যান তামিমকে ঠোকানোর পথ খুঁজে পাচ্ছিল না।

তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার ৯ রান করেই বিদায় নিয়েছিলেন। এরপর বাংলাদেশের ব্র্যাডম্যান মুমিনুল হক তার সাথে দাঁড়িয়ে যান। ৩২.৫ ওভারে ১৪৩ রানের জুটি গড়লেন তারা। মুমিনুল অবসর নিলেও মুশফিকের সাথে তামিমের জুটিটা টেকে ৭৩ রান পর্যন্ত। এরপর শুরু দুই বন্ধু তামিম ও সাকিব আল হাসানরে লড়াই। দেখা যাক সামনে কি আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭