ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের ছেলেকে ‌‘বিদ্রুপ’: চিত্রনাট্যকার বরখাস্ত

  • আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের অন্যতম কমেডি লেখক ও জনপ্রিয় টিভি শো ‘সেটারডে নাইট লাইভ’ এর চিত্রনাট্য রচয়িতা কেটি রিচকে অনুষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সন্তান ব্যারন ট্রাম্পকে ‘বিদ্রুপ’ করে টুইট করায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘সেটারডে নাইট লাইভ’ বা এসএনএল’র নির্ভরযোগ্য সূত্র এ খবরটি নিশ্চিত করেছে। তবে অনুষ্ঠানটির সম্প্রচারকারী এনবিসি টেলিভিশন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

শুক্রবার এক টুইট বার্তায় কেটি রিচ বলেছিন, ‘ব্যারন হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম হোম-স্কুল শ্যুটার হবেন’।

পরে অবশ্য সমালোচনার জেরে তিনি টুইটটি তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন এবং সোমবার আরেক টুইট বার্তায় ব্যারনকে নিয়ে করা টুইটের জন্য ক্ষমাও প্রার্থনা করেন মিস রিচ।

কেটির টুইটের পর ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মিস রিচের এ টুইটের প্রতিক্রিয়া হিসেবে দেয়া একটি পোস্ট প্রায় ত্রিশ লাখের মতো শেয়ারও হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন ব্যারনকে টুইটের সমালোচনা করে ওই টুইট করেন।

ওই পোস্টে বলা হয়, ‘কোনো শিশুর বিষয়ে এভাবে কথা বলা উচিত নয়… সে একজন শিশু এবং তাকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেয়ার দরকার, সে সম্মানটুকু দেয়া দরকার।’

চেলসি তার টুইটে আরো বলেছেন, ব্যারন ট্রাম্প অন্যান্য শিশুর মতোই বেড়ে ওঠার অধিকার রাখে। আমাদের সকল শিশুর অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

এখানে উল্লেখ্য ‘সেটারডে নাইট লাইভ’ এর শো এর জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্যারোডিও করা হচ্ছিল এ অনুষ্ঠানে।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প এ অনুষ্ঠানকে ‘হাস্যরসাত্মক নয়’ বরং ‘উদ্ভট’ বলে বর্ণনা করেছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের ছেলেকে ‌‘বিদ্রুপ’: চিত্রনাট্যকার বরখাস্ত

আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭