ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩১ জন পর্যটক নিয়ে মালয়েশিয়ায় একটি নৌকা নিখোঁজ

  • আপডেট সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানাচ্ছে, ২৮ জন চীনা পর্যটকসহ ৩১ পর্যটকবাহী একটি নৌকা দেশটির উপকূল থেকে নিখোঁজ হয়ে গেছে।

গত শনিবার সাবাহ প্রদেশ থেকে রওনা হবার পরই নৌকাটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মালয়েশিয়ান মেরিটাইস এনফোর্সফেন্স এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চীনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী ‘লুনার নিউ ইয়ার’ উৎসব। মালয়েশিয়ায় বসবাসরত চীনা নাগরিকরাও এই উৎসবটি পালন করে, আর এই উৎসব শুরুর প্রথম দিনেই এমন দুর্ঘটনার মুখে পড়লো মালয়েশিয়ান নৌকা।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় কোটা কিনাবালু নামে একটি এলাকা থেকে নৌকাটি পুলাও মেনগালাম নামে একটি দ্বীপের দিকে যাচ্ছিল। ‘পুলাও মেনগালাম’ দ্বীপটি পর্যটকের কাছে খুবই জনপ্রিয় যেটি শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।

মালয়েশিয়ান মেরিটাইস এনফোর্সফেন্স এজেন্সি বলছে , ওই নৌকাটি বিপদে পড়েছে এমন সংকেত তারা পাবার পরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বার্তা সংস্থা এএফপিকে সাবাহ প্রদেশের পর্যটক মন্ত্রী জানিয়েছেন, তারা আশা করছেন খুব শীগগিরই নৌকাটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান তারা শুরু করতে পারবেন। নৌকাটিতে থাকা পর্যটকদের আত্মীয়দের ধৈর্য ধরতে বলেন তিনি।

এই সময়ে মালয়েশিয়ার ওই এলাকায় খারাপ আবহাওয়া ও ঝড়বৃষ্টির ঘটনা নতুন কিছু নয়। নৌকাটিতে ৩১ জন পর্যটক ছাড়াও তিনজন ক্রু ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩১ জন পর্যটক নিয়ে মালয়েশিয়ায় একটি নৌকা নিখোঁজ

আপডেট সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭