ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে তদন্ত শুরু করতে যাচ্ছে সে দেশের ফেডারেল এথিকস কমিশনার। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য জাস্টিন ট্রুডোর পরিবার ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বীপপুঞ্জের বাড়িতে গিয়েছিলেন। কানাডার ফেডারেল এথিকস কমিশনার এখন তদন্ত করে দেখবেন, জাস্টিন ট্রুডো অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া কোন স্বার্থের সংঘাত তৈরি করে কিনা।

ট্রুডো অবশ্য বলেছেন, তিনি যে কোন প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোন নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করবেন।

প্টার ব্যাবহার করেছেন। আগা খান পরিবারের সাথে কানাডার ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে আগা খান ফাউন্ডেশন কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত শত কোটি ডলার গ্রহণ করেছেন।

কানাডার আইন অনুযায়ী, সে দেশের কোন মন্ত্রী কারও কাছ থেকে কোন উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। এখনো পর্যন্ত কানাডার কোন প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ী করা হয়নি।

কিন্তু এ ধরনের অভিযোগ ট্রুডোর ইমেজের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সাথে মেলামেশার জন্য কানাডার প্রধানমন্ত্রীর বেশ সুনাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭