ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠার শপথ নিলেন ট্রাম্প

  • আপডেট সময় : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠা করবেন বলে শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, আমি জানি সুপ্রিমকোর্টে গেলে রায় আমার পক্ষেই আসবে।

কিন্তু এখন আদালতের পথে হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে ‘নতুন নির্বাহী আদেশ’ প্রদানের বিষয়ে ভাবছেন তিনি।

এর আগের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বাতিল করে দেয়। এই রায়ের বিপক্ষে ট্রাম্প প্রশাসনের আবেদনও খারিজ করে দেয়া হয়। এরপর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারতেন ট্রাম্প। কিন্তু মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে আইনি লড়াইয়ে যাওয়ার থেকে নতুন এবং আংশিক পরিবর্তিত একটি নির্বাহী আদেশ দিতে পারে ট্রাম্প প্রশাসন।

ফ্লোরিডায় সফরকালে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, আমরা (আদালতের) এই লড়াইয়ে জয় পাব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল- এতে অনেক সময় লাগবে। আমরা জয় পাব। কিন্তু বর্তমানে বিকল্প কিছু ভাবছি আমরা। আমাদের কাছে অনেকগুলো বিকল্প রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে- নতুন করে নির্বাহী আদেশ প্রদান।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, নতুন নির্বাহী আদেশটি কতটুকু পরিবর্তন করবেন ট্রাম্প। তার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব সামান্যই পরিবর্তন করা হবে।

পূর্বের নির্বাহী আদেশ অনুসারে ৭টি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিষ্ঠার শপথ নিলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭