ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মাঝরাতে মোদী- ট্রাম্প উষ্ণ আলোচনা

  • আপডেট সময় : ০৭:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঝরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মোদী হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান যার সঙ্গে ট্রাম্প কূটনৈতিক আলোচনা শুরু করেছেন। মঙ্গলবার মাঝরাতে অনুষ্ঠিত এই ফোনালাপ নিয়ে  মোদী

টুইটারে লিখেছেন, ট্রাম্পের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার ব্যাপারে আমি ও ডনাল্ড ট্রাম্প একমত হয়েছি। পরে তিনি জানিয়েছেন, ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে গত চার দিনে তার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ফোনে কথা বলেছেন ইসরাইল ও মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

কূটনৈতিক সূত্রের খবর, মোদীকে ফোনে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়েও আলাপ আলোচনা করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকান জমানায় ভারত সম্পর্কে মার্কিন অবস্থান কী হবে, সে ব্যাপারে আশাবাদী হলেও সাবধানী থাকতে চাইছে মোদী সরকার। ট্রাম্প জেতার পরেই ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এত বছর ধরে তৈরি হওয়া কৌশলগত মৈত্রীর ভিতের উপরেই আগামী দিনে এগোনো হবে। ভারত সম্পর্কে নির্বাচনী প্রচারে ট্রাম্প ইতিবাচক কথাই বলেছিলেন। নিউ জার্সির ভারতীয় বংশোদ্ভূতদের একটি সভায় তৎকালীন ভাবী প্রেসিডেন্ট বলেছিলেন, আমার শাসনে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়বে। বাড়বেই বা বলছি কেন, বন্ধুত্ব সবচেয়ে ভাল হবে। মোদীর প্রশংসা করে ট্রাম্প ভারত সরকারের আর্থিক এবং আমলাতান্ত্রিক সংস্কারের গুনগানও করেছিলেন তার প্রচারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঝরাতে মোদী- ট্রাম্প উষ্ণ আলোচনা

আপডেট সময় : ০৭:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭