ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেব্রেনিতসা গণহত্যার জন্য দায়ী নেদারল্যান্ড

  • আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেব্রেনিতসা গণহত্যার জন্য এবার সরাসরি নেদারল্যান্ডকে দায়ী করেছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সেব্রেনিতসা হত্যাযজ্ঞ থেকেই নেদারল্যান্ড ও ডাচ লোকজনের পরিচয় পেয়েছি আমরা। সেখানে তারা যে আট হাজার বসনীয়কে হত্যা করেছে, তার থেকেই আমরা জানি তাদের চরিত্র কতোটা পচে গেছে।

১৯৯৫ সালে বোসনিয়ার সেব্রেনিতসায় বোসনীয় সার্ব বাহিনীগুলো প্রায় আট হাজার মুসলিম তরুণ-তরুণী ও বয়স্কদের পরিকল্পিতভাবে হত্যা করে। এ সময় ওই এলাকায় মোতায়েন জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীরা তাদের বাধা দিতে ব্যর্থ হয়েছিল। আর সেই প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, ওই ব্যর্থতাই দেখিয়েছে ডাচদের ‘নৈতিকতা ভেঙে পড়েছে’।

এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি এরদোয়ানের এমন বক্তব্যকে ‘ইতিহাসকে খুব বাজে ভাবে মিথ্যা কল্পনা মিশিয়ে’ প্রচার করা হচ্ছে বলে জানান। তিনি আরো বলেন, পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন তিনি (এরদোয়ান)। কিন্তু সেটা খুবই নিচু ও বাজেভাবে। এটি অবিশ্বাস্য। আমরা তার পদাঙ্ক অনুসরণ করব না। তার এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং খুবই বিরক্তিকর। টেলিগ্রাফ ও এনএল টাইমস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেব্রেনিতসা গণহত্যার জন্য দায়ী নেদারল্যান্ড

আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭