ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জাতিসংঘ প্রতিনিধি দলে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের আপত্তি

  • আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি দলে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে অন্তর্ভুক্তির ঘটনায় আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুটারেসের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়।

ফাইয়াদের প্রার্থিতার শেষে এক বিবৃতিতে এ আপত্তি জানান জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দফতর থেকে আনষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের একটি।

বিবৃতিতে হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ায় জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্বে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে দেখে খুবই হতাশ হয়েছে।

এ ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বনের চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

ফাইয়াদ আইএমএফ’র গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতিমুক্ত ফিলিস্তিন গড়ার জন্য কাজ করায় তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘ প্রতিনিধি দলে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের আপত্তি

আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭