ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ট্রাম্প করেছেন, তাই শোয়ার্জনেগারের ‘না’

  • আপডেট সময় : ১১:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 549
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়েলিটি শো ‘দ্য নিউ সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন। তাই অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলোচিত অভিনেতা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার।

সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশন চ্যানেলে ওই রিয়েলিটি শো প্রচার করা হয়। তবে অনুষ্ঠানটি থেকে শোয়ার্জনেগারের সরে দাঁড়ানোর বিষয়ে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়। বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন। তাই শোয়ার্জনেগার এই ভূমিকা পালন করবেন না।

এ প্রসঙ্গে শোয়ার্জনেগার বলেন, আমি এনবিসি ও মার্ক ব্রুনেটের সঙ্গে প্রতি সেকেন্ড কাজ করতে চাই। আমি তাদের সঙ্গে এমন একটি অনুষ্ঠানে কাজ করতে চাই, যেখানে এমন দায় থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘দ্য নিউ সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’ নামে রিয়েলিটি শোর সঞ্চালকের ভূমিকা পালন করেন। এরপরই দায়িত্ব নেন শোয়ার্জনেগার। কিন্তু ট্রাম্প এখনো অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শোয়ার্জনেগারের বাধাবাধিটা পুরোনো। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ ট্রাম্প মজা করে বলেছিলেন, ‘আর্নল্ডের জন্য দোয়া করুন।’ এর কড়া জবাব দিয়েছিলেন শোয়ার্জনেগার। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ডোনাল্ড, আমার একটা আইডিয়া আছে। কেন আমরা দায়িত্ব বদল করি না? তুমি টিভির দায়িত্ব নাও। কারণ তুমি রেটিং অর্জনে খুবই দক্ষ। আর আমাকে তোমার দায়িত্ব দাও। এতে মানুষ আবারও শান্তিতে ঘুমাতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প করেছেন, তাই শোয়ার্জনেগারের ‘না’

আপডেট সময় : ১১:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭