ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অনুষদ ও বিভাগে কমিটি দিচ্ছে রাবি ছাত্রলীগ

  • আপডেট সময় : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে পাঁচটি অনুষদ ও অনুষদের অন্ত:র্গত ৩৪ টি বিভাগে কমিটি দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরই মধ্যে উক্ত অনুষদ ও বিভাগসমূহে পদ প্রত্যাশিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা, প্রকৌশল, আইন, ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং এসব অনুষদের মোট ৩৪টি বিভাগে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত অনুষদ ও বিভাগ সমূহে পদ প্রত্যাশীদের ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বরের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে বলে জানানো হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী এক সপ্তাহ জীবন বৃত্তান্ত গ্রহন করা হবে। পরে যাচাই বাচাই শেষে ধারাবাহিক ভাবে কমিটি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুষদ ও বিভাগে কমিটি দিচ্ছে রাবি ছাত্রলীগ

আপডেট সময় : ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭