ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অহেতুক ইস্যু তৈরির কারখানা বিএনপি : ওবায়দুল

  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।

দলটি শুধুমাত্র বিরোধিতা করার জন্য অহেতুক ইস্যু তৈরি করে।

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি ইস্যু তৈরির কারখানা। একের পর ইস্যু নিয়ে অহেতুক বিরোধিতা করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনে সবাইকে সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয় সেটাই বিএনপির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অহেতুক ইস্যু তৈরির কারখানা বিএনপি : ওবায়দুল

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭