ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন রোজা আমাদের সংযম, সততা, ত্যাগ ও মানবিকতা শিক্ষা দেয়। রোজার শিক্ষায় আলোকিত হয়ে আমরা সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখি। কিন্তু অনেকে রোজার শিক্ষা জানলেও তা বাস্তবে কাজে লাগায় না। আমাদের উচিত রোজার প্রকৃত শিক্ষা অর্জন ও তা কাজে লাগানো এবং সে মতে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে তা অনুশীলন করা উচিত।

শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. শাহাদত হোসেন (শেলী), আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী মোঃ আতাউল মাহমুদ, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মামুনুর রশিদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী এম. এ. রশীদ ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী উদয় শেখর দত্ত।

ইফতার মাহফিলে দেশ জাতি ও পাহাড় ধসে যে সকল নারী শিশু মারা গেছেন এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মামুনুর রশিদ নুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭