ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

  • আপডেট সময় : ০১:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শনিবার।

সকাল ১০ টা থেকে বাণিজ্য অনুষদ (‘সি’ ইউনিট) ও বিকেলে বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে নানা নির্দেশনা। তবে হয়রানি কমাতে পরীক্ষার হলে ব্যাগ নিয়ে প্রবেশের অনুমতি দিবে প্রশাসন।

ভর্তি পরীক্ষা বিষয়ক গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ হলো, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে, তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষিকা দ্বারা চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকেই প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্ব থেকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবে।

পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, তবে হলের নির্দিষ্ট কর্নারে ব্যাগ জমা দিতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি। ভর্তি পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় : ০১:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫