ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আজিজ নগরে ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে চালক সহ নিহত- ২

  • আপডেট সময় : ১০:০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • / 372
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বান্দরবানের লামায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার রাতে উপজেলার আভ্যন্তরীন গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ছিয়ততলী গ্রামের আব্দুল মালেক মেম্বারের ছেলে মো. মামুন (২৮) ও কক্সবাজারের পেকুয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ট্রাক চালক আব্দুল রশিদ (৩০)।

লাশ আজিজনগর জেনারেল হাসপাতালে বলে ফাইতং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আকবর হোসেন মেহেরাজ জানিয়েছেন।

আহতরা হলেন, আব্দুল আজিজ (৫৫) ও মো. ইব্রাহিম (১৩)। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি স্বপন সাহা জানান, গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় একটি তিনটন ওজনের ট্রাক উঁচু পাহাড়ে ওঠার সময় মাঝপথে আটকে যায়। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছনে নেমে আসে এবং পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত এবং দু’জন আহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজিজ নগরে ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে চালক সহ নিহত- ২

আপডেট সময় : ১০:০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭