ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

  • আপডেট সময় : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, গ্রিসের কাছাকাছি ভূমধ্যসাগরে এই অভিযান চালানো হয়েছে, যা তারা ‘বিচারহীনতার চরম উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে গাজাগামী মানবিক সহায়তা নিয়ে দ্বিতীয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ যাত্রা শুরু করে। বহরটি খাদ্য ও জরুরি সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল।

আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘এটি সরাসরি জলদস্যুতা। ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের বেআইনিভাবে আটক করা হয়েছে। কোনো রাষ্ট্র নিজ জলসীমার বাইরে এ ধরনের অভিযান চালাতে পারে না।’ তারা আরও অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ইউরোপীয় উপকূলসংলগ্ন এলাকাতেও নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করছে।

অন্যদিকে, জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন, নৌবহরটিকে ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই থামানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে একই উদ্যোগে পাঠানো আরেকটি নৌবহরও গাজায় পৌঁছানোর আগেই থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

আপডেট সময় : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬