ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

“আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে” সাংবাদিক সম্মেলনে শহিদুল ইসলাম হিরণ

  • আপডেট সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম হিরণ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে দাবী করেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মনির হোসেন মুকুল নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে জিডি করেই নিরুদ্দেশ হন। এ নিয়ে পুলিশ ও র‌্যাব তার কাছে ফোন করে মুকুলের অবস্থান সম্পর্কে জানতে চান। মুকুল নিরুদ্দেশ হওয়ার পেছনে তার সম্পৃক্ততার ষড়যন্ত্রের বিষয়টি প্রমানের চেষ্টা চালায় একটি মহল। কিন্তু প্রশাসনের সহায়তায় সে ষড়যন্ত্র ব্যার্থ হয়।

সাংবাদিক সম্মেলনে হিরণ বলেন, জেলা কমিটি তেকে সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি পদ্মাকর ও হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন করার ক্ষমতা প্রাপ্ত হন। সেই সুবাদে সদর উপজেলার মাওলানাবাদ স্কুল মাঠে বর্ধিত সভা ডাকেন। কিন্তু সভা বানচাল করতে যুবলীগের ব্যানারে পাল্টা সমাবেশ আহবান করার কারণে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারী কনরা হয়। সাংবাদিক সম্মেলনে হিরণ অভিযোগ করেন প্রধান শিক্ষককে প্ররোচিত করে স্কুলের সভাপতি মনির হোসেন মুকুল প্রশাসনের কাছে লিখিত দিয়ে ১৪৪ ধারা জারী করায়। এ ঘটনা নিয়ে তিনি মনির হোসেন মুকুলকে জিজ্ঞাসা করলে মুকুল উল্টো তাকে অসলগ্ন কথাবার্ত বলেন।

পরবর্তীতে মনির হোসেন মুকুল এই তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহ সদর থানায় আমার নামে জিডি করে নিরুদ্দেশ হয়। প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা চলতে থাকে। অবশেষে মনির হোসেন মুকুল কালীগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় বলে লোকমুখে জানতে পারি। হিরণ বলেন, আমি সারা জীবন ন্যায় বিচার ও সত্যের পক্ষে কাজ করেছি। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য মুকুল নিরুদ্দেশের ঘটনার সাথে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিলো, কিন্তু আমি সত্য ও ন্যায়ের পথে চলার কারণে কোন ষড়যন্ত্রই আমার চলার পথকে রুদ্ধ করতে পারবে না।

সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার সউদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, শ্রমিকলীগের একরামুল হক লিকু, জেলা আওয়ামীলীগের অশোক ধর, সারোয়ার জাহান বাদশা, আসাদুজ্জামান আসাদ, ইবির সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে” সাংবাদিক সম্মেলনে শহিদুল ইসলাম হিরণ

আপডেট সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭