ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

আর্সেনিক গবেষণার এক দশক পূর্তিতে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: জাপানের টকুশিমা বুরনি বিশ্ববিদ্যালয়ের মলিকুলার নিউট্রিয়েশন এন্ড টক্সিকোলজি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার এক দশক পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ‘হেলথ ইফেক্টস অফ ক্রনিক একপোসিউর টু আর্সেনিক’ শিরোনামের সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভাবেনর সেমিনার কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জাপানের টকুশিমা বুরনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেইসিরো হিমনুর সাথে বিশ^বিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিবেশ স্বাস্থ্য বিজ্ঞান গবেষণাগারের প্রধান গবেষক ড. খালেদ হোসেন আর্সেনিকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই যৌথ গবেষণা করে আসছেন। বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ডীন কনফারেন্স রুমে সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সিম্পোজিয়াম।

যৌথ গবেষণা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন খালেদ হোসেন। এসময় ড. হিমনু কিভাবে তাদের গবেষণায় সাহায্য করছেন সে বিষয়ে আলোকপাত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপকড. আক্তার ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

রাবি অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে সিম্পোজিয়াম বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাপানি অধ্যাপক ড. হিমনু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্সেনিক গবেষণার এক দশক পূর্তিতে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮