ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আলুটিলায় আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন ট্রাক মালিক গ্রুপ-চালক-শ্রমিক ইউনিয়ন

  • আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: আলুটিলায় ট্রাক চাপায় আহতদের চিকিৎসার জন্য নগত অর্থ সহায়তা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপ, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি ও খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়ন।

শনিবার সকালে বাস টার্মিনালস্থ সংগঠনের যৌথ কার্যালয়ে আহতদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। আলুটিলায় দূর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটি’র আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মার্মার হাতে সংগঠনগুলোর পক্ষে নগদ অর্থ প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপ’র সাধারণ সম্পাদক এসএম শফি।

এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি সভাপতি মনতোষ ধর, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধন বিকাশ দাশসহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩-রা ফেব্রুয়ারী খাগড়াছড়ির আলুটিলায় বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ৬ পূণ্যার্থী নিহত ও ৯জন গুরুত্বর আহত হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পরিবার অক্ষম হওয়ায় “আলুটিলায় দূর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটি” নামে জেলার সুশীল সমাজ ও তরুণদের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়। যেটি আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলুটিলায় আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন ট্রাক মালিক গ্রুপ-চালক-শ্রমিক ইউনিয়ন

আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭