ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আশুলিয়ায় বাস চাপায় প্রকৌশলী নিহত

  • আপডেট সময় : ০২:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার সংবাদদাতা: আশুলিয়ার নবীনগর এলাকায় যাত্রীবাহি বাস চাপায় ইমরান হোসেন (৩০) নামের এক প্রকৌশলী নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটোরিয়াম এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের সাথে থাকা এক মোটর সাইকেল আরোহী আহত হয়।
নিহত ইমরান হোসেন র্যাংেগস গ্রুপের একজন প্রকৌশলী( বি এস সি সিভিল ইঞ্জিনিয়ার) হিসেবে কর্মরত রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে নিহত ইমরান ও আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রকৌশলী এক ব্যক্তিসহ মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় তারা নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে এসে পৌছলে  টাঙ্গাইল থেকে আসা রুপসী পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যায় ও আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক( এসআই) নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ ও ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশুলিয়ায় বাস চাপায় প্রকৌশলী নিহত

আপডেট সময় : ০২:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭