ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

আসাদের অপসারণ চায় না তুরস্ক : এরদোগান

  • আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান শুক্রবার বলেছেন, সিরিয়ার বাশার আল-আসাদের অপসারণ চায় না তুরস্ক।

ইউক্রেন সফরে তার সাথে থাকা সাংবাদিকদের এরদোগান বলেন, ‘আসাদকে পরাজিত করা বা না করার মতো কোনো ইস্যু আমাদের নেই।’

তিনি বলেন, উত্তর সিরিয়া এবং ফোরাত নদীর পূর্ব ও পশ্চিমে আমরা যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি, তার সবই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে।

সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদের সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে সপ্তাহব্যাপী গুঞ্জনের মধ্যে এরদোগান বলেন, ওই অঞ্চলের ‘খেলা’ বন্ধে দামেস্কের সাথে আমাদের একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সিরিয়া সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে না তুরস্ক।

এরদোগান বলেন, তিনি তেহরান ও সিরিয়ার সাথে কাজ করতে চান। তবে ইরানের অন্য পরিকল্পনা থাকায় তা করতে পারছেন না।

সূত্র : মিডলইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসাদের অপসারণ চায় না তুরস্ক : এরদোগান

আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২