ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউএস এম্বাসির অ্যাকসেস প্রোগ্রাম শেষ করলেন সমৃদ্ধি হালদার সব সরকারি সেবা মিলবে এক প্ল্যাটফর্মে, নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৯৪ বছরের আইনজীবী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত ও বাস্তবতা ৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহায়তা রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ

ইউএস এম্বাসির অ্যাকসেস প্রোগ্রাম শেষ করলেন সমৃদ্ধি হালদার

  • আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দুই বছর মেয়াদি ‘ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করেছেন শিক্ষার্থী সমৃদ্ধি হালদার। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট’ প্রদান করা হয়। গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে তিনি এই অর্জন সম্পন্ন করেন। সনদটিতে ইউএস এম্বাসি ঢাকার কাউন্সেলর ফর পাবলিক অ্যাফেয়ার্স মনিকা শি স্বাক্ষর করেছেন। সুজন হালদার ও সংগীতা মোস্তাফি পিংকির একমাত্র কন্যা সমৃদ্ধি ছোটবেলা থেকেই ইংরেজি ভাষা, প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ক দক্ষতা উন্নয়নে বিশেষ আগ্রহী। তাঁর এই সাফল্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের গর্বিত করেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্যে পরিবার অত্যন্ত গর্বিত। তাঁর ধারাবাহিক এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়।

শিক্ষাজীবনের পাশাপাশি সমৃদ্ধি ইউএস এম্বাসি ঢাকা ও আমেরিকান কর্নার চট্টগ্রামের বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে নিজের দক্ষতা ঝালাই করেছেন। ২০২৪ সালে তিনি ইউএস এম্বাসির পৃষ্ঠপোষকতায় ১৬ ঘণ্টাব্যাপী ‘ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম ইনটেনসিভ ক্যাম্প ২০২৪’ সফলভাবে শেষ করেন। ওই সনদে স্বাক্ষর করেছিলেন অ্যাক্টিং পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্কট হার্টম্যান। এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার (এলপিসি) ও ইউএস এম্বাসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘অ্যাকসেস ইনটেনসিভ ক্যাম্প ২০২৪’-এও তিনি সফলভাবে অংশ নেন এবং সমাপনী অনুষ্ঠানেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

এর আগে ২০২৩ সালের ১৬ আগস্ট ইউএস এম্বাসি ঢাকার উদ্যোগে ‘ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্তির স্বীকৃতি হিসেবে তাঁকে সার্টিফিকেট অব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যাতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্বাক্ষর করেছিলেন। একই বছরের ৩ অক্টোবর আমেরিকান কর্নার চট্টগ্রাম আয়োজিত ‘ইনোভেটিং উইথ STEM টুলস: আ সেশন ফর স্কুল-লেভেল স্টুডেন্টস’ কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি ‘সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স’ অর্জন করেন।

ইংরেজি ভাষা, প্রযুক্তি এবং স্টেম বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধি আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর এই অর্জনের ধারা শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের জন্য মাইলফলক। সমৃদ্ধির প্রত্যাশা, আগামী দিনে উচ্চশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি দেশের কল্যাণে অবদান রাখবেন। তাঁর এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ইউএস এম্বাসির অ্যাকসেস প্রোগ্রাম শেষ করলেন সমৃদ্ধি হালদার

আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬