ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

ইউক্রেনীয় ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রাতভর তাদের ভূখণ্ড ও সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাতের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন আটকিয়ে ধ্বংস করেছে।

তাদের দাবি অনুযায়ী, মস্কোর উত্তর-পশ্চিমে প্রায় ১৮০ কিলোমিটার দূরের তভার অঞ্চলে হামলা হয়েছে, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলিয়ভ জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় হামলা প্রতিহত করেছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওয়াইল্ডবেরিজ লজিস্টিকস সেন্টারের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

ইউক্রেন গত জুলাইয়ের মাঝামাঝি থেকে রাশিয়া ও সংযুক্ত ক্রিমিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের সাইটে বারবার হামলা চালাচ্ছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল ইয়েভরায়েভ জানিয়েছেন, তার অঞ্চলে ‘সবচেয়ে বড় আক্রমণ’ হয়েছে, সেখানে ৯২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আরও জানান, ধ্বংসাবশেষ পড়ে বাড়িঘরে আগুন লেগেছে এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু হওয়ার চার বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। কূটনীতি স্থবির হয়ে আছে এবং দুই দেশই দীর্ঘ-পাল্লার হামলা বাড়াচ্ছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনীয় ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬