ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ইউক্রেনের উত্তর-পূর্বে রুশ হামলায় নিহত ১

  • আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন।

এই বোমা হামলা ইউক্রেনের পাল্টা আক্রমণের পর ঘটে, এতে রাশিয়ার কৃষ্ণসাগরীয় রিসোর্ট ও সংযুক্ত ক্রিমিয়ায় ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। এদিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আগ্রাসন শ্লথ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ানরা শহরের বেসামরিক অবকাঠামোতে গাইডেড এয়ারিয়াল বোমা হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহতের খবরও শোনা গেছে।

তিনি জানান, কোভপাকিভস্কি জেলায় তিনটি স্থানে হামলায় ব্যক্তিগত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাচ্ছে এবং প্রায়ই প্রতিবেশী দেশটিতে হামলা করছে, এর মধ্যে রাশিয় দখলকৃত ক্রিমিয়া থেকেও আক্রমণ করা হয়েছে।

এএফপি যুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, জুলাইয়ে ইউক্রেনের ফ্রন্টলাইনে তেমন পরিবর্তন হয়নি। ইউক্রেনীয় বাহিনী মূলত রাশিয়ার আগ্রাসন থামিয়ে দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের উত্তর-পূর্বে রুশ হামলায় নিহত ১

আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬