ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনো গিমারায়েসকে নিয়ে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল নিউক্যাসল সাড়ে চার বছর ও ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ৫ উইকেট রশিদের সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫ ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো যুক্তরাষ্ট্রের স্পোকেনে দাবানলে পুড়ে ছাই কয়েক শত বাড়িঘর ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় নিহত ৬ : রাশিয়া জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তির প্রবেশাধিকার বাড়াতে চায় বাংলাদেশ চট্টগ্রামে যুবদল নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় নিহত ৬ : রাশিয়া

  • আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি অবকাশযাপন কেন্দ্র এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় মোট ছয়জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর উপকূলের আরখিপো-ওসিপোভকা গ্রামে ড্রোনের (ইউএভি) ধ্বংসাবশেষ পড়ে তিনজন নিহত এবং শিশুসহ আরো ১৩ জন আহত হয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘এই হামলার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো।’

রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে নিয়মিত শত শত ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন রাশিয়ার অভ্যন্তরে বিপুল সংখ্যক ড্রোন পাঠাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে মস্কো। এরপর থেকে রাশিয়া নিয়মিত ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ থেকেও হামলা পরিচালনা করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ক্রিমিয়ায় পাল্টা হামলা জোরদার করেছে। এর ফলে চলতি গ্রীষ্মে সেখানে বিদ্যুৎ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে।

মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, গত রাতে ইউক্রেনের হামলায় সেখানে তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা নিহতদের বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় নিহত ৬ : রাশিয়া

আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬