ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনে এফ-১৬ হস্তান্তর ন্যাটোকে প্রশ্নবিদ্ধ করবে : রাশিয়া

  • আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর করলে সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

সোমবার দূতাবাসের এক টেলিগ্রাম বার্তায় তিনি এ মন্তব্য করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তোনোভ বলেন, ইউক্রেনে এফ-১৬ পরিচালনার জন্য কোনো অবকাঠামো নেই এবং প্রয়োজনীয় সংখ্যক পাইলট এবং রক্ষণা-বেক্ষণ কর্মীও নেই। তাহলে কারা এটি নিয়ন্ত্রণ করবে?

এর আগে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হলে তা ‘মারাত্মক ঝুঁকি’ সৃষ্টি করতে পারে বলে পাশ্চাত্যের দেশগুলোকে হুঁশিয়ার করেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।

এফ-১৬ যুদ্ধবিমানকে খুবই কার্যকর অস্ত্র বিবেচনা করা হয়। এই বিমানের পাল্লা ৫০০ মাইল (৮৬০ কিলোমিটার)। ফলে এফ-১৬ পেলে ইউক্রেনের বিমানবাহিনী খুবই শক্তিশালী হয়ে ওঠবে।

মার্কিন-নির্মিত এফ-১৬ বিমান ইউরোপের মাত্র কয়েকটি দেশে রয়েছে। এদের একটি হলো নেদারল্যান্ডস। ফলে ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডস তাদের কাছে থাকা কয়েকটি এফ-১৬ বিমান ইউক্রেনের কাছে বিক্রি করতে আগ্রহী। তবে এতে স্পর্শকাতর মার্কিন প্রযুক্তি থাকায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করার আগে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন।
সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে এফ-১৬ হস্তান্তর ন্যাটোকে প্রশ্নবিদ্ধ করবে : রাশিয়া

আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩