ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা

  • আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল ফেডারেশন সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করে তিনটি কনফেডারেশনের দেওয়া বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে।

ইউএস সকার, কানাডা সকার, ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ) এবং সেন্ট্রাল আমেরিকান ফুটবল ইউনিয়ন (ইউএনসিএএফ) বলেছে, “ফিফার পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাতে আমরা বিশ্বের অন্যান্য সহকর্মীদের সঙ্গে একযোগে অবস্থান করছি।”

এর ফলে এবারের বিশ্বকাপের তৃতীয় সহ-আয়োজক মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থানের পার্থক্য স্পষ্ট হলো। মেক্সিকো ইনফান্তিনোর প্রতি আগেই সমর্থন জানিয়েছে।

নতুন একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন করে বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা প্রথমে প্রস্তাব এবং পরে বাতিল করার পর থেকেই ইনফান্তিনো তীব্র চাপের মুখে রয়েছেন।

ফিফা পাল্টা জবাব দিয়ে বলেছিল, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে দুর্বল করে দেওয়ার জন্য কিছু মহলের সমন্বিত ও চলমান প্রচেষ্টা চলছে।

তবে সোমবার ইনফান্তিনো আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)- এই তিন কনফেডারেশনের যৌথ চিঠিতে বলা হয়, “ফুটবল কোনও ব্যক্তির মালিকানাধীন নয়।”
কনফেডারেশনগুলো চিঠিতে লিখেছে, “ফুটবলে নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা ধরে রাখা অথবা ক্ষমতা ধরে রাখার দাবি করা নিয়ে নয়।”

ইউএস সকার ও কানাডা সকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই যৌথ চিঠিটির একটি লিংকও যুক্ত করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা

আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬