ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

  • আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ মাইন ব্যবহারের কারণে প্রায় ১২শ’ হেক্টর কৃষি জমিসহ জানজান প্রদেশের বেশকিছু এলাকায় দূষণ ছড়িয়ে পড়েছে।’

সংস্থাটি আরও জানায়, রেভল্যুশনারি গার্ডসের বিশেষজ্ঞরা এলাকাগুলো থেকে বোমা অপসারণের কাজ করছেন। তারা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন।

শুক্রবার এমনই একটি অভিযানের সময় ১৪ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

খবর এএফপি’র।

ইরান এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্লাস্টার গোলাবারুদ ব্যবহারের অভিযোগ তুলেছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬