ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উচ্চশিক্ষার প্রসারে নতুন নীতিমালা প্রণয়ন করছে ইউজিসি

  • আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) একটি নতুন ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে তাদের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খোলার সুযোগ পাবে। একইসাথে বাংলাদেশের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকেও বিদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের পথ সুগম হবে।

রোববার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইমেরিটাস দাতুক ড. সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নীতিমালাটির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা হয়। ইউজিসি চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে, এই সুযোগ কেবল মানসম্মত বিদেশি প্রতিষ্ঠানের জন্যই উন্মুক্ত থাকবে, যেখানে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, একাডেমিক পরিবেশ, সুশাসন ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অনুমোদিত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতোই সমমানের শিক্ষা নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে ভবিষ্যতে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস ও নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান বিষয়ে একাডেমিক প্রোগ্রাম চালুকে উৎসাহিত করা হবে। এছাড়া দেশের সক্ষমতা বিবেচনা করে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি প্রদানের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইউজিসি চেয়ারম্যানের মতে, বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যৌথ গবেষণা, স্কলারশিপ, ইন্টার্নশিপ ও যৌথ ডিগ্রি অর্জনে পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়ানো এখন সময়ের দাবি। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এমন সহযোগিতার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক পরিসরে নিজেদের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ করতে পারে, সে বিষয়ে ইউজিসি প্রয়োজনীয় সহায়তা প্রদানে আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মালয়েশিয়ায় শাখা ক্যাম্পাস স্থাপনে ইউসিএসআইয়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।

ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আগ্রহের কথা জানান। তারা বিভিন্ন নতুন একাডেমিক প্রোগ্রাম ও পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতি প্রত্যাশা করেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, টিউশন ফি ওয়েভার ও যৌথ ডিগ্রি চালুর আগ্রহ ব্যক্ত করেন তারা। এছাড়া বাংলাদেশি শিক্ষকদের জন্য ইউজিসির বিদেশি স্কলারশিপ কার্যক্রমে ইউসিএসআইকে যুক্ত করা এবং শিক্ষকদের জন্য টিউশন ফি ওয়েভারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাতকালে ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তাদের ঢাকার বনানী শাখা ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও ইউজিসির সহযোগিতা কামনা করে।

এই বৈঠকে ইউজিসির পক্ষ থেকে সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিসি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের পক্ষ থেকে ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের চেয়ারম্যান মো. আরিফুল বারী মজুমদার এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কুশাইরি বিন মোহাম্মদ রাজউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা শেষে মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ইউসিএসআই ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

উচ্চশিক্ষার প্রসারে নতুন নীতিমালা প্রণয়ন করছে ইউজিসি

আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬