ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহে অতিষ্ট জনজীবন-দিনের বেলায় জলছে বাতি

  • আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধি: হিমালয় কোল ঘেষা দেশের উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে কয়েকদিন যাবৎ ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ দমকা হিমেল হাওয়ার কনকনে ঠান্ডা সেই সাথে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছে শিশু, বৃদ্ধ এবং হতদরিদ্র ছিন্নমূল মানুষ। কখনো কখনো দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রাতে প্রচুর ঠান্ডা অনুভুত হচ্ছে। কনকনে ঠান্ডায় সকল স্তরের মানুষ শীতে কুঁক্ড়ে গেছে।

শৈত্যপ্রবাহের কারণে শীত থেকে রক্ষার জন্য শীতের কাপড় কিনতে প্রায় অনেকে বিভিন্ন হাটবাজারসহ  বিভিন্ন কাপড় মার্কেটের দোকান গুলোতে সোয়েটার, জ্যাকেট, নিতে সকলেই ভীড় করছে । দাম একটু বেশি। লেপ-তোষক তৈরি করছে অনেকে । কারিগররা লেপ-তোষক তৈরির কাজে মহাব্যস্ত সময় পার করছে। যেন, দম ফেলার কোনো সময় নেই। যারা লেপ-তোষক তৈরি করতে পারছে না, তারা পুরানো কাপড় দিয়ে কাঁথা সেলাই করছে। রাস্তার পাশে কেউ কেউ শীত নিবারণের জন্য গাছের পাতা ও খড় দিয়ে আগুন জ্বালিয়ে প্রায়শই ঠান্ডাকে আয়ত্বে আনার চেষ্টা করছে অনেকে। ঘন কুয়াশার কারনে দোকানপাট, অফিস, রাস্তাঘাটসহ এবং সকল যানবাহন গুলোতে দিনের বেলায় বৈদ্যুতিক আলো জ্বলতে দেখা গেছে।

পর্যাপ্ত শীতবন্ত্র না পাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ অসহায়ের মত বেঁচে থাকার চেষ্টা করছে। এবার এই অঞ্চলে শীত বেশি পড়ার আশংকা থেকেই আগাম শীতবস্ত্র বিতরণ করা দরকার। তা না হলে শীতে প্রাণহানীর সম্ভাবনা অভিজ্ঞ মহলকে ভাবিয়ে তুলছে। বিভিন্ন এলাকার খেঁটে খাওয়া মানুষগুলোও সকলের প্রতি শীতবস্ত্র চেয়ে তা আগাম প্রদানের অনুরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহে অতিষ্ট জনজীবন-দিনের বেলায় জলছে বাতি

আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭