ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ওমানের সুলতান কাবুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ওমানের সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওমান আধুনিকায়নের রূপকার ও মধ্যপ্রাচ্যের দীর্ঘকালীন শাসক সুলতান কাবুস বিন সাঈদ ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭০ সাল থেকে ওমান শাসন করা কাবুস কোনো আপাত উত্তরাধিকারী নেই। তিনি অবিবাহিত ছিলেন এবং তার কোন সন্তান বা ভাই ছিল না।

সুলতান কাবুস মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘকালীন সময়ে শাসন করেছেন। তিনি ১৯৭০ এর দশকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং চার দশকের বেশি সময় ধরে রাজ্য পরিচালনা করেন।

প্রতিপক্ষ দেশ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতার সাথে ভারসাম্য বজায় রেখে চলতেন। তিনি ওমানকে সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তুলেন। তার শাসনামলে ওমান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমানের সুলতান কাবুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০