ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কর্মস্থলে বিশেষ অবদান রাখায় ভোলায় ৫৪ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

  • আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ  নিজ নিজ কর্মস্থলে বিশেষ অবদান রাখায় ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির, লালমোহন থানার ওসি হুমায়ুন কবির ও চরফ্যাশন থানার ওসি মোঃ এনামুল হকসহ ৫৪ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দিয়েছেন পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।

মঙ্গলবার(১৩জুন) সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যান সভায় তাদের হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। নিজ নিজ কর্মস্থলে সন্ত্রাস দমন, মাদক উদ্ধারে সফলতা, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি, বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার, জনগনের সঙ্গে পুলিশের সৌহার্দপূর্ণ আচরণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি মাসে এএসপি, জেলার সাত উপজেলার বিভিন্ন থানার ওসি, এসআই, এএসআই ও কনস্টেবলদেরকে মাসিক কল্যাণ সভার মাধ্যমে বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়।

পুলিশের ভালো কাজের মূল্যায়ন, উৎসাহ ও দক্ষতা বাড়াতে ভোলায় প্রতি মাসে এ মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, এএসপি (সদর সার্কেল) রফিকুল ইসলাম, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবিরসহ বিভিন্ন থানার ওসিসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্মস্থলে বিশেষ অবদান রাখায় ভোলায় ৫৪ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭