ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ

  • আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে দরিদ্র জেলেদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন উপস্থিত থেকে জেলেদের মাঝে এই ছাগল বিতরণ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর কাপ্তাই এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার নিবন্ধিত ১৮ দরিদ্র জেলে পরিবারের মাঝে প্রত্যেককে ৪টি করে সর্বমোট ৭২ টি ছাগল বিতরণ করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ

আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪