ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কালীগঞ্জে ট্রেনে কেটে আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

  • আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
  • / 361
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার স্টেশন এলাকায় ট্রেনে কাঁটা পড়ে শরজিৎ কুমার ঘোষ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরজিৎ উপজেলার সুবর্ণসারা গ্রামের নরেন্দ্রনাথ ঘোষের ছেলে।

বারবাজার রেল স্টেশনের মাস্টার নজরুল ইসলাম জানান, বারবাজার স্টেশনের নিকটবর্তী আওলিয়া মসজিদের পিছনে শরজিৎ কুমার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা-৭৬৩ নং ট্রেনটি বারবাজার পার হচ্ছিল।

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। তিনি জানান, লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে ট্রেনে কেটে আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭