সংবাদ শিরোনাম ::
কাল সোমবার ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / 377
বিডিসংবাদ ডেস্কঃ সাম্প্রতি ইতালি সফর এক উদ্দেশ্য নিয়ে এক সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান।























