ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প

কুষ্টিয়ায় ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিক (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ও আশিক পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২