কোটার দাবিতে আবারও মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / 224
রাবি প্রতিনিধি: সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটার দাবিতে ৭ দিন পর আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী সমন্বিত আদিবাসি কোটা রক্ষা কমিটি।
রোববার সকাল সাড়ে ১০ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। বিকেল তিনটা পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
আদিবাসী কোটা রক্ষা কমিটির আহবায়ক রুহুল আমিন কিস্কুর নেতৃত্বে এসময় মহাসড়কে অর্ধশতাধিক আদিবাসি শিক্ষার্থী অবস্থান নেন। বিকেল তিনটার মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান। এছাড়া ওই সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পুলিশ যাত্রীদেরকে মাঝপথ থেকে ফিরিয়ে দিতে দেখা যায়। ফলে পথচারী ও যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে।#

























