ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রিমিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ‘সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়াবে’ : রাশিয়া

  • আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রিমিয়া আক্রমণ করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একইসাথে এরূপ হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে বলেছেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে- ইউক্রেন মার্কিন সরবরাহকৃত হিমারস্ (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে।

তিনি আরো বলেন, আর যদি এরকম হামলা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়িয়ে যাবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং তখন থেকে তারা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। একইসাথে রাশিয়া এ অঞ্চলটি আক্রমণের সুযোগের বাইরে বলে মনে করে।

কিয়েভ রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজেদের লড়াইকে ঔপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে। এবং তারা বলছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ সমস্ত অঞ্চল তারা পুনরুদ্ধার করতে চায়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৪ জুন থেকে ২৬৩টি হামলা চালিয়েছে। রাশিয়া এটিকে ইউক্রেনের পাল্টা আক্রমণের শুরু হিসাবে বিবেচনা করে।
সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্রিমিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ‘সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়াবে’ : রাশিয়া

আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩