ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ক্ষমতায় দাপটে অন্যের জায়গা দখলের অভিযোগ

  • আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ নামের এক ব্যক্তির প্রায় ৪০ শতক জায়গা অবৈধ ভাবে ক্ষমতার বলে জবর-দখলের অভিযোগ পাওয়া গেছে। বিগত বছর কয়েক পূর্বে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সংঘাতের পর ভাসমান কয়েকটি পরিবারকে সহানুভুতি দেখিয়ে অস্থায়ী ভাবে বসবাসের জন্য জায়গা দেওয়া হলে তা পরবর্তীতে কাল হয়ে দাড়ায় আব্দুল লতিফের জন্য।

এক পর্যায়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে এলে জায়গা ছেড়ে দেওয়ার কথা থাকলেও বর্তমানে তারা জায়গার মালিক দাবী করে উক্ত জায়গা দখল করে রেখেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গুইমারা বিজিবি সেক্টর সদর সংলগ্ন জালিয়াপাড়া সড়কের ২৩৭নং নাভাঙ্গা মৌজার ৩১২নং হোল্ডিং এ স্থানীয় আব্দুল লতিফের ১ একর জায়গা রয়েছে। প্রতি বছর জায়গার খাজনা পরিশোধ করে আসছে জানিয়ে তিনি অভিযোগে উল্লেখ করেন, জালিয়াপাড়ার বাসিন্দা, মৃত সেকান্দার আলীর ছেলে সিরাজুল ইসলাম মিস্ত্রি, মৃত মোকছেদুর রহমান বলির ছেলে ড: নুরুন্নবী, ইয়াকুব আলীর ছেলে নুরুজ্জামান নেতৃত্বে জন্তুর আলীর ছেলে আব্দুল আজিজসহ সংঘবদ্ধ একটি চক্র দলের প্রভাব বিস্তার করে প্রায় ৪০ শতক জায়গা দখল করে নিয়েছে। ১৯৮১-৮২ সালের আব্দুল লতিফের নামে উক্ত জায়গা বন্দোবস্তি হয় বলে তিনি জানান।

এ বিষয়ে আদালতে উক্ত জায়গার উপর ১৪৫ ধারা জারী করে। তার পরও অভিযুক্তরা পাকা ঘর নির্মাণসহ সৃজিত বাঁশ,গাছ কর্তন ও ফলজ-বনজ গাছ কেটে নষ্ট করে ফেলাসহ জোর পুর্বক গাছের চারা রোপনকরাসহ জায়গা দাবী করে, জায়গার মালিককে প্রাঁণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন। আব্দুল লতিফ জানান, জোর পুর্বক আমার জায়গা জবর-দখল করে নিয়েছে অভিযুক্তরা। এ জায়গা উদ্ধারে তিনি প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমার জায়গা দখলের বিষয়টি উদ্ধারে কোন গতি না দেখে আইনের আশ্রয় নিয়েছি। প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত এ জায়গা দখলমুক্ত করা সম্ভব বলে তিনি মনে করেন।

এদিকে “অভিযুক্ত আব্দুল লতিফের বড় ছেলে আবুল হোসেন রিপন জানান, আমরা শান্তিতে বিশ্বাসী সংঘাতে নয়। অভিযুক্তরা গায়ের জোরে দখলবাজী নেমেছে তা কারো কাম্য নয়। এ অবৈধ দখলের সুষ্ঠ সমাধানসহ দখলকৃত জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা দাবী করেন তিনি।

স্থানীয় আব্দুল লতিফের জায়গা অবৈধ ভাবে জবর-দখলের বিষয়ে অভিযুক্ত স্থানীয় ডা: নুরুন্নবী বলেন, কারো জায়গা আমরা দখল করিনী। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুন্ন মিথ্যা। কারণ আদালতে মামলার রায়েও এ জায়গার রায় আমরা পেয়েছি। সেনা জোনে আব্দুল লতিফ অভিযোগ করে তাতে হাজির হয়নি। এদিকে  অভিযোগকারীর জায়গা আমাদের বাড়ির পেচনের অংশে তার জায়গাতেই আছে। তবে ঐ জায়গায় আমার নিকট এক আত্মীয় তাদের অনুমতি নিয়ে একটি গরু রাখার ঘর নির্মাণ করেছে। তাদের প্রয়োজনে তা তুলে নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষমতায় দাপটে অন্যের জায়গা দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭