ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

খাগড়াছড়িতে চিরঞ্জিৎ-কর্ণ ত্রিপুরার হত্যাকারীদের শাস্তির দাবীতে আ’লীগের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ি থলিপাড়া গ্রামের বাসিন্দা চিরঞ্জিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগের একাংশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় তারা নিহত হয়।

শুক্রবার নারকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিঠিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্ত্বর হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে। এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিল থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কর্ণ ত্রিপুরা ও তাঁর পিতা চিরঞ্জিৎ ত্রিপুরার হত্যাকারীদের ফাঁসি দাবী করে দ্রুত ঘটনার সাথে জড়িত উসকানিদাতা,নির্দেশদাতাদের খুজে বের করে আইনের আওতাই আনার দাবী জানান।

প্রসঙ্গত: পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নুনছড়ি থলিপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় চিরঞ্জিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা নামে দু’জন নিহত ও একই পরিবারের দু’জন আহত হয়। হামলার জন্য সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড মেম্বার কালি বন্ধু ত্রিপুরাকে দায়ী করছে নিহতের পরিবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে চিরঞ্জিৎ-কর্ণ ত্রিপুরার হত্যাকারীদের শাস্তির দাবীতে আ’লীগের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭