ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর,পুলিশের মারধরসহ কঠোর হরতাল পালিত

  • আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি) সহসমমনা সংগঠনগুলোর ডাকে আজ (বুধবার) সকাল-সন্ধ্যা হরতাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় হরতাল পালিত হয়েছে।

বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা  হরতালের সমর্থনে শহরের গুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে পিকেটিং সহ হরতাল সমর্থকদের কঠোর অবস্থানের মধ্য দিয়ে পালিত হয়েছে হরতাল। সকালে সাড়ে ৯ টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাবার সময় মাষ্টার পাড়া মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে ইট-পাথর নিক্ষেপ করে গাড়ীর সামনের গ্লাস ভাংচুর করে পিকেটাররা। পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

হরতাল চলাকালে জেলা শহরের দোকানপাট বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন ও দুরপাল্লার সড়কে  সব ধরনের যানবাহন চালাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহালছড়ি বাস স্টেশন থেকে ২ জন যাত্রী নিয়ে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম রাঙ্গামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজের ৩ দিন পরে  ঘিলাছড়ি এলাকা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সেনা ও পুলিশ প্রশাসন ছাদিকুল এর লাশ উদ্ধার করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বাঙ্গালী ছাত্র পরিষদসহ সমমনা দলগুলো বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসুচী পালন করে আসছে।  হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গত ১৬ এপ্রিল পল্টু চাকমা নামে রাঙ্গামাটির নানিয়ারচর ঘিলাছড়ি থেকে একজনকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর,পুলিশের মারধরসহ কঠোর হরতাল পালিত

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭