খাগড়াছড়িতে সেবাগ্রহীতার মুখোমুখি সেবাদাতা মেয়র রফিকুল আলম
- আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
- / 360
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক),র সহযোগিতায় ৩০ জানুয়ারি ২০১৭ হাসপাতাল মিলনায়তনে দুপুর ১২ টায় হাসপাতাল কর্তৃপক্ষ, সেবাগ্রহীতা, বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী উন্নয়ন সংস্থা, সনাক, টিআইবি ও সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পৌর মেয়র মোঃ রফিকুল আলম।
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখপূর্বক স্বাগত বক্তব্য রাখেন সনাক, খাগড়াছড়ির সহ-সভাপতি মোঃ জহুরুল আলম। সনাক, খাগড়াছড়ির স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ধর্মরাজ বড়–য়া এসময় উপস্থিত ছিলেন। সনাক/টিআইবির ফলাফল নির্ভর কার্যক্রম ও সার্বিকভাবে সনাকের বিগত দিনের কার্যক্রমের আলোকে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ।
ইয়েস সদস্য কর্তৃক হাসপাতাল চত্বরে ৩০ জানুয়ারি ২০১৭, সকাল ৯ টা থেকে পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক এর প্রাপ্ত তথ্য তুলে ধরেন ইয়েস সদস্য শেলী ত্রিপুরা। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য মোঃ আবুল কাশেম, শরৎ কান্তি চাকমা, ইয়েস সদস্যবৃন্দ ও টিআইবির কর্মীবৃন্দ।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়নময় ত্রিপুরা উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভার মুক্ত আলোচনা পর্বে আউটডোর ও ইনডোরের সেবাগ্রহীতাগণের প্রদত্ত সেবা সংক্রান্ত বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক বিষয় তুলে ধরেন ইয়েস সদস্যবৃন্দ। ডাঃ নয়নময় ত্রিপুরা হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিত করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এছাড়াও উপস্থিত নার্সিং সুপার ও অন্যন্য বিভাগে কর্মরত ব্যক্তিবর্গ তাদের সেবা প্রদানে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। চতুর্থ শ্রেণির কর্মচারী প্রতিনিধি জনাব হানিফ সাংবাদিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন জানুয়ারি ২০১৭ পুরো মাস জুরে প্রতিটি কর্মচারি বিরতিহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কারো পক্ষে এক দিনের ছুটি নেয়া সম্ভব হচ্ছে না। কাউকে এক বেলা ছুটি নিতে হলে তার অন্য সহকর্মীকে একটানা দুইবেলা দায়িত্ব পালন করতে হয়। সেবাগ্রহীতাদের পাশাপাশি খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবাদানকারী বিভিন্ন উন্নয়ন সংস্থা- সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক ও আরএইচ স্টেপ এর প্রতিনিধিগন তাদের সেবাগ্রহীতা প্রেরণ ও সেবা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
খাগড়াছড়ি পৌরসভার মাননীয় মেয়র মোঃ রফিকুল আলম তার বক্তব্যে বলেন-সেবাদাতাকে সর্বোচ্চ আদর্শিক মনোভাব নিয়ে সেবা প্রদান করতে হবে। হাসপাতালের রোগীর বিছানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি সভায় অবহিত করেন। সাংবাদিকবৃন্দকে হাসপাতালের সেবা সম্পর্কিত ভালোমন্দ উভয় বিষয় তুলে ধরার জন্য তিনি পরামর্শ দেন। একজন কর্মীর ভুল হতে পারে, যিনি কাজ করেন না তার কোন ভুল নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি নার্স সুপার জুরান মনি চাকমার দৃষ্টি আকর্ষণ করে বলেন-সেবদাতাকে সমালোচনা সহ্য করার মানসীকতা থাকতে হবে, সহনশীলতা বাড়াতে হবে।


























