ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত

  • আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 338
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত হয়েছে। আজ রবিবার ভোরে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপার দুর্গম বুদংছড়া এলাকায় ঘুমন্তবস্থায় মাটির ঘরে পাহাড় ধসে পড়ে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো-মো. মোস্তফার দুই ছেলে মো. নুরুন্নবী (১৪) ও মোঃ হোসেন (১০)। এঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। এ ছাড়া রামগড়-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশে পাহাড় ধসে পড়ে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়া এখবর নিশ্চিত করেছেন।তিনি জানান, টানা বর্ষণে পাশের পাহাড়ের একাংশ ধসে ঘরটির ওপর আছড়ে পড়ে। এতে শিশু দুটি মারা গেলেও ঘরের অপর কক্ষে থাকা পরিবারের অন্যান্যরা অক্ষত অবস্থায়  বেড়িয়ে আসতে সক্ষম হন। এলাকার লোকজন এসে রবিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে।
ঘটনার পরপরই এলাকাবাসী ও যুব রেড ক্রিসেন্ট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

ক্ষতিগ্রস্থ মো. মোস্তফা জানান,  সেহেরী খেয়ে ঘুমানোর কিছুক্ষণ পর পাহাড়টি ধসে পড়ে। তার দুই সন্তানের সাথে বাড়িটি একেবারেই মাটির সাথে মিশে যায়। এতে গরু, ছাগল, হাস-মুরগীসহ সবকিছু হারিয়ে আমি এখন নিঃশ্ব। নির্বাহী অফিসার আল-মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত

আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭