ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

খাগড়াছড়ি কারাগারের বরাদ্ধকৃত ৮ বস্তা চাউলসহ দু’জন আটক

  • আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি জেলা কারাগারের বরাদ্ধকৃত চাউল অবৈধ ভাবে কালো বাজারে বিক্রির সময় দু’জন আটক করেছে। এ সময় তাদের কাজ থেকে বিক্রির জন্য নিয়ে আসা ৮ বস্তা চাউল জব্দ করা হয়। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ির শাপলা চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ নিয়ে পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, খাগড়াছড়ি কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান কারারক্ষীদের সহযোগিতায় শাপলা চত্ত্বর মুক্তমঞ্চ এলাকা থেকে চাউলের একটি গোড়াউন থেকে চাউলসহ দুজনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, গোড়াউন মালিক শাহজাহান ও বিক্রেতা আবুল বশর।

খাগড়াছড়ি কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান জানান, খাগড়াছড়ি কারাগারের জেলার মাহবুব কবির দীর্ঘ দিন ধরে কারাগারের চাউল ও ডাল কালো বাজারে বিক্রি করে আসছে বলে অভিযোগের ভিত্তিতে আজ তাদের ফাঁদ পেতে চাউলসহ আটক করা হয়। এ ঘটনায় সরকারী চাউল বিক্রির অভিযোগে জেলার মাহবুব কবীর ও কারাগারের গুদাম সহকারী প্রীতি কুমার চাকমার বিরুদ্ধে পৃথক দুটি  মামলা করা হবে বলে জানান।

খাগড়াছড়ি কারাগারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক ২ কারারক্ষী জানান, শনিবার সকালে জেলারের নির্দেশে গুদাম সহকারী প্রীতি কুমার চাকমা গুদামের তালা খুলে দেয়। এসময় দুটি অটো ও একটি ভ্যান গাড়ী কারাগারে আসে। সে গাড়ীতেই এসব চাউল বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত গোড়াউন মালিক,চাউল ব্যবসায়ী শাহজাহান জানান, কেজি ৩২ টাকায় কম মূল্যে পাওয়া তা ক্রয় করেছে সে। তবে খাগড়াছড়ি কারাগারের জেলার মাহবুব কবির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অবৈধ ভাবে চাউল বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়ি কারাগারের বরাদ্ধকৃত ৮ বস্তা চাউলসহ দু’জন আটক

আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭