ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট সময় : ০৫:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার মুকসুদপুরে আজ সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়, অপর দুইজন আহত হয়। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষনা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়ে যায়। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৫:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪