ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু

গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

  • আপডেট সময় : ১২:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাখে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী একটি পরিবহন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই পরিবহনের সুপারভাইজার আশিক (২৭), ট্রাকচালক সোহাগসহ (৩০) তিনজন নিহত হন। এ সময় আরো অন্তত আটযাত্রী আহত হয়।

নিহত সুপারভাইজার আশিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে ও নিহত ট্রাকচালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পরিচয় পাওয়া লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

আপডেট সময় : ১২:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২