ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিক দেবীর মূর্তি পুর্ণস্থাপনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ গ্রিক দেবীর মূর্তি পুর্ণস্থাপনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা। মঙ্গলবার(১৩জুন) দুপুর আড়াই টায় শহরের বড় মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে এসে শেষ হয়।

মিছিলে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে মূর্তি অপসারণের দাবি তুলেন তারা। বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলনের সাথে মিছিলে অংশগ্রহণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।

পরে শহারের নতুন বাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ-সভাপতি মাও. তাজউদ্দিন ফারুকী, যুগ্ম সম্পাদক মাও. তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. ইউছুফ আদনান, ইসলামী আন্দোলন ভোলা পৌর সভাপতি মাও. আতাউর রহমান, সদর উপজেলা সভাপতি মুফতি আব্দুল মমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. গোলাম মোরশেদ, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা সভাপতি মাও. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম ইব্রাহিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা সভাপতি সৈয়দ ইমরান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সরিয়ে নিয়ে পুনরায় তার পাশেই এনেক্স ভবনের সামনে স্থাপন করে বাংলাদেশের মুসলমানদের সাথে প্রতারণা করেছেন। কারন মুসলমানদের দাবি ছিলো মূর্তি ভেঙ্গে ফেলা। কিন্তু সরকার তা না করে তার পাশেই আবার সেটি পুর্ণস্থাপন করেছে। অতি দ্রুত এ মুর্তি অপসারণ না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিক দেবীর মূর্তি পুর্ণস্থাপনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭