ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-গাম্বিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান মুম্বাই হামলা : পলাতক সন্ত্রাসী হাফিজ সাইদসহ ৬ আসামির বিচার শুরু টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’! যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি এনভিডিয়ার অর্থায়নে যুক্তরাষ্ট্রে নতুন এআই ডেটা সেন্টার লিজ নেবে ওপেনএআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পদে প্রভাবশালী মন্ত্রীর সমর্থন ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

গ্রিসের রাজধানীর কাছে দাবানল নিয়ন্ত্রণে, ২ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে সালামিস দ্বীপে ভয়াবহ দুটি দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুনে দুজন নিহত হয়েছেন এবং প্রায় ৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটির ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে, এখন আর আগুনের কোনো সক্রিয় অংশ নেই।’ তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় দুটি হেলিকপ্টার ও ২০০-এর বেশি দমকলকর্মী এখনও কাজ করছেন।

রোববার এথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত পর্যটকদের কাছে জনপ্রিয় সালামিস দ্বীপের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ কয়েকটি সৈকতের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রায় ৬০০ মানুষকে নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ দ্রুত লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও প্রবল বাতাসের কারণে মাত্র সাত মিনিটের মধ্যে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে নিজেদের বাড়ির কাছে এক বৃদ্ধ দম্পতি আটকা পড়েন এবং পরে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।

সোমবারও দগ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চললেও গ্রিসের পরিস্থিতি শুরুতে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। তবে জুলাইয়ের শেষ দিক থেকে দেশটিতে একের পর এক বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ছে। প্রবল বাতাস এসব আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩৬টি দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত দেশটির পাঁচজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ডেনমার্কের পাইলটও রয়েছেন। চলতি মাসের শুরুতে এথেন্সের কাছে একটি দাবানল নেভানোর সময় দুটি হেলিকপ্টারের আকাশপথে সংঘর্ষে তিনি নিহত হন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিসের রাজধানীর কাছে দাবানল নিয়ন্ত্রণে, ২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬