ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট ‘বেঁচে থাকার আরেকটি সুযোগ’: ভূমিকম্পের আতঙ্কের কথা জানালেন ফ্লোরেসের বাসিন্দারা গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে সতর্ক লেনদেনে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয় ব্যাচের পিপিএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই

  • আপডেট সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রিসের এজিয়ান সাগরের স্কাইরোস দ্বীপে বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে রোববার দ্বিতীয় দিনের মতো লড়াই করেছেন দমকলকর্মীরা। স্থানীয় মেয়র আশা প্রকাশ করেছেন, শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্কাইরোসের মেয়র কিরিয়াকোস আন্তোনোপুলস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেন, ‘আজকের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে আমি মনে করি।’

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার আগুন ছড়িয়ে পড়ার পর দু’টি ছোট জনপদ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে রোববার কোনো জনবসতি আগুনের হুমকিতে নেই বলে আন্তোনোপুলস জানান।

প্রায় ৩ হাজার মানুষের বসবাসের দ্বীপটিতে আশপাশের এলাকা থেকে অতিরিক্ত দমকলকর্মীদের দ্রুত পাঠানো হয়েছে।

গ্রীষ্মের শুরুতে ইউরোপের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ চললেও গ্রিসে এর প্রভাব তুলনামূলক কম ছিল। তবে জুলাইয়ের শেষ দিক থেকে দেশটিতে কয়েকটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক শক্তিশালী বাতাসে এসব আগুন আরও তীব্র হয়েছে।

এ পর্যন্ত দাবানলে পাঁচজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন। চলতি মাসের শুরুতে এথেন্সের কাছে আগুন নেভানোর সময় দুটি বেল হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষে ডেনমার্কের এক পাইলট মারা যান।

গত সপ্তাহেও বড় ধরণের আতঙ্ক তৈরি হয়। গ্রিসের উত্তরাঞ্চলীয় হালকিডিকি উপদ্বীপে বনাঞ্চলের আগুন দু’টি জনপ্রিয় পর্যটনকেন্দ্রের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৈকত থেকে প্রায় ৫০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়।

চলতি বছর এথেন্সের কাছে এবং ক্রিট ও পারোস দ্বীপে বড় ধরণের দাবানলে প্রায় ২০ হাজার হেক্টর বন ও কৃষিজমি পুড়ে গেছে।

গ্রিসে প্রতি বছরই দাবানল হয়। বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ঝুঁকি বাড়ছে। এতে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই

আপডেট সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬